ছন্দের কারুকাজে ছড়া ওঠে হেসে
খাতার মলাট থেকে বসে পাশে এসে
শব্দ পালকে মোড়া ওর সাজগোজ
ক্যামেরায় ধরে নিতে দেয় এক পোজ।
বলি আমি, শুভ হোক ছড়া যাত্রা
বোঝো তুমি স্বরাঘাত, লয়, মাত্রা?
ঠিকঠাক বলে ছড়া সব উত্তর
বলি, বাপু সব ঠিক, নাই খুঁত তোর
সংলাপ মাঝে আসে ওর টেলিফোন
অক্ষর, স্বর নিয়ে তারা তিন বোন
মাত্রাবৃত্ত হাসে টেলিফোন রেখে
লিখলাম কি তাও আড়চোখে দেখে।
ছড়াটা তোলে হাই, ঘুম ঘুম স্বর
প্রশ্নোত্তরে কাটে রাত দু প্রহর।
ঘুমের মাসি- পিসি শুরু করে গান
ছড়ার খাতাতে ছড়া করে প্রস্থান।
প্রকাশকাল: মার্চ ২০২৫



