আজানের ধ্বনি

0
1

ভোরবেলা ঘুম ভাঙে
শুনে যে সুর,
আজানের ধ্বনি সে যে
লাগে সুমধুর।

ওঠো ওঠো খোকা-খুকু
ওঠো বাবা-মায়,
হাত মুখ ধুয়ে সবে
যাও প্রার্থনায়।

মন হবে নির্মল আর
চিত্ত হবে শান্ত,
সারা দিন করো কাজ
হবে না তো ক্লান্ত।

আজানের সুরে আছে
মোহনীয় শক্তি,
স্রষ্টার প্রতি তাই
জাগে প্রেম ভক্তি।

প্রকাশকাল: মার্চ ২০২৫