পূর্ণিমা চাঁদ যবে মেঘে ঢাকা যায়!
রক্তস্রোতেও ভাসে শুভ্র কুসুম,
ভয়াবহ চব্বিশের ঐ জুলাই-য়ে,
কতো মেধাবীর হয়ে গেল চিরঘুম!
যখন আতঙ্কে উবে গেছে সকলের নিদ,
বুক পেতে উঠে আসে ‘আবু সাইদ’!
অমানুষ পুলিশ ওর গুলি করে বুকে,
খুন হলো ছাত্র সে জনসম্মুখে!
সেদিনই ঝরলো আরো এক তাজা প্রাণ,
‘ওয়াসিম’ এর স্মৃতি রবে চির অম্লান।
যে ছাত্র তানভীন অতিশয় জ্ঞানী,
হতে পারতো সে কোনো বড় বিজ্ঞানী।
নিজ হাতে বানাতো সে উন্নত ড্রোন,
ঘাতকের হাতে সেই ছেলে হয় খুন!
সাহসী ও বীর ছিলো ছাত্র ‘ইয়ামিন’
তাকেও মারতে হয়নি যে দয়া ক্ষীণ।
আজো যেন মুগ্ধের সেই কণ্ঠ শুনি-
এই! পানি লাগবে কারো, পানি?
কে পাড়িয়ে দিলো সুখপাখিদের ঘুম,
রক্তে ভাসলো যেথা শুভ্র কুসুম!
কে পাড়ালো হাজারো মেধার চিরঘুম?
শোণিতে ভেসেই গেল স্নিগ্ধ কুসুম।
প্রকাশকাল: আগস্ট ২০২৫



