হেমন্ত আসবে বলে

ভাদ্র মাসে শরৎকাল
তাল কুড়াতে যাই।
আশ্বিন মাসে পাকা পেঁপে
প্রাণ ভরে খাই।
কার্তিক মাসে হেমন্তকাল
পাকে ধান তাই।
অগ্রহায়ণে বুকটি ভরে
তুলি ধান ভাই।

প্রকাশকাল: অক্টোবর  ২০২৪