ছাই রঙের গোল ছাতাটায়
ঘুমোয় কোলা ব্যাঙ,
ঘুম ভাঙালে ভর দুপুরে
ভাঙবে সবার ঠ্যাং।
ঝিঁঝি পোকা ঘাসের তলে
ডাকে দলে দলে,
ঘুম ভাঙলে কোলা ব্যাঙের
পড়লো থাবার তলে।
ঘাসফড়িং ঘাসের উপর
চুপটি করে রয়,
ঠায় দাঁড়িয়ে কোলা ব্যাঙের
ভয়কে করে জয়।
প্রকাশকাল: অক্টোবর ২০২৪



