Home ছড়া-কবিতা ছোট্টমণি ও ফুলপাখি

ছোট্টমণি ও ফুলপাখি

নানান ফুলের দেখতে হাসি
শুনতে পাখির গান,
ভোর হলে তাই ছোট্টমণির
দিল করে আনচান।
তাইতো তাকে সূর্যিমামা
দেয় জাগিয়ে রোজ,
গুনগুনিয়ে ভোমর করে
ছোট্ট মনির খোঁজ।

উড়ে উড়ে প্রজাপতি
যায় দেখিয়ে পথ,
সঠিক দিশা পেতে মণি
নেয় তার মতামত।
এভাবে তার মনও যেন
পাখি হয়ে যায়,
উড়ে বেড়ায় সেও যে তার
ফুলের বাগিচায়।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪