চাঁদের দেশে

চাঁদের দেশে উড়ছে খুকি
স্বপ্ন ডানা মেলে,
সঙ্গে নেবে খেলার সাথী
পরির দেখা পেলে।

পরির সাথে খেলবে খুকি
ওড়াউড়ি খেলা,
চাঁদের দেশে মেঘের সাথে
কাটবে সারা বেলা।

চাঁদের দেশে চাঁদের বুড়ি
বসে সুতা কাটে,
দেখে খুকির বেলা গেলো
সূর্য নামে পাটে।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪