হেমন্তের আগমন

0
1

হেমন্ত আজ এলো দ্বারে
শিশির ভেজা পায়ে,
সবুজ শ্যামল স্নিগ্ধ মাখা
মিষ্টি সোনার গাঁয়ে।

হেমন্ত আজ পাকা ধানে
হলুদ রঙের শাড়ি,
হেমন্ত আজ খুশি ছড়ায়
সবার বাড়ি বাড়ি।

হেমন্ত আজ সবুজ ঘাসে
সোনালি রোদ ছড়ায়,
হেমন্ত আজ খুশি আনে
এই না রঙিন ধরায়।

হেমন্ত আজ হাসি ছড়ায়
চাষি ভাইয়ের মুখে,
নতুন ফসল দেখে চাষির
শান্তি আসে বুকে।

প্রকাশকাল: অক্টোবর ২০২৫