হিমেল ভাইয়া

হিমেল ভাইয়া, হিমেল ভাইয়া,
শুনছো কি আজ তুমি?
তোমার যত লেখা-কথায়
হয়েছো বেশ দামি।

ছোট্ট তোমার জীবন সফর
শেষ হলো যে হায়
তোমার হাসি তোমার স্মৃতি
রইলো প্রেরণায়।

কত শিশু মলিন মুখে
জানতে অধীর তারা,
বদলে দিতে বিশ্বটাকে
ছিল পাগলপারা।

তুমি ছিলে সবার কাছে
প্রিয় একজন,
তোমার কথা মনে পড়ে
সবার অণুক্ষণ।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪