হঠাৎ চলে গেলে

0
0

ছোটছোট কথাগুলো
তারাহয়ে জ্বলে
মধুমাখা ভাইয়া ডাকে
কবেই গেছি গলে।

মায়াবী মুখ ভেসে ওঠে
নিদারুণ ঝড় তোলে
ব্যথার পাহাড় বুক ভেঙে দেয়
বোঝাই তা কী বলে?

তোমার ভালোবাসার স্মৃতি
কেমনে এ মন ভোলে
হিমেল তুমি রবের ডাকে
হঠাৎ চলে গেলে।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪