আহমেদ হিমেল

আজকে আমার মন ভালো নেই
কষ্টে ভারী বুক
হৃদয় নদে খাঁ খাঁ দুপুর
হারিয়ে গেছে সুখ।

মেঘের দেশে কঠিন খরা
তপ্ত সবুজ মাঠ
দরদ কণ্ঠে স্মরণ করার
ফুরিয়ে গেছে পাঠ।

হিমেল হাওয়ায় আর ভাসে না
হৃদয় কাড়া ডাক
মেলবন্ধনের সবুজ পাখি
আর দেবে না হাঁক।

লড়তে হবে ছড়ায়-পড়ায়
গড়তে সোনার দেশ
হিমেল ভাইয়া যাক পেয়ে যাক
স্বর্গের পরিবেশ।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪