একক খেলা
উপকরণ : বল, চাকতি/বাটি/প্লাস্টিক রিং
দৌড়ানোর ক্ষিপ্রতা ও কৌশল বাড়ানোর জন্য এ খেলাটি খুবই কার্যকর। এ খেলার জন্য ১০-১২ জনের একটি টিম দরকার। সদস্যরা মাঠে পরস্পরের মাঝে পর্যাপ্ত জায়গা রেখে গোল হয়ে দাঁড়াবে আর একজন সদস্য (টার্গেটেড সদস্য) মাঝখানে থাকবে। গোল হয়ে দাঁড়ানো সদস্যদের প্রত্যেকের সামনে একটি করে বস্তু (চাকতি/বাটি/প্লাস্টিক রিং) রাখা হবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে গোল হয়ে দাঁড়ানো সদস্যদের মধ্য থেকে একজন টার্গেটেড সদস্যের গায়ে বলটি লাগানোর চেষ্টা করবে আর টার্গেটেড সদস্য নিজেকে বল থেকে বাঁচিয়ে দৌড়ে সদস্যদের সামনে রাখা বস্তুগুলো একটি একটি করে সংগ্রহ করে মাঝখানে এনে জমা করবে। তবে একসাথে সব বস্তু সংগ্রহ না করে একবারে একটিই সংগ্রহ করতে পারবে। এভাবে পর্যায়ক্রমে খেলা চলতে থাকবে এবং বলটি বিপরীত দিকে যার কাছে যাবে সে একইভাবে সেটি টার্গেটেড সদস্যের গায়ে লাগানোর চেষ্টা করবে। আর যদি তার গায়ে বল লেগে যায় তাহলে সে শেষ হয়ে যাবে এবং আরেকজন টার্গেটেড সদস্য হবে। বল মারার সময় খেয়াল রাখতে হবে যেনো অতিরিক্ত জোরে না হয়ে যায়।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪



