শেন ওয়ার্ন: রহস্যময় স্পিন কিংবদন্তী

গত ১৩ সেপ্টেম্বর ছিল শেন ওয়ার্নের জন্মদিন। বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৫৫ বছর। কিন্তু তার আগে ২০২২ সালের ০৪ মার্চ ৫৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। রেখে গেছেন হাজারো ক্রিকেট স্মৃতি। তাঁকে বলা হতো রহস্যময়ী স্পিনার। তিনি মৃতপ্রায় অফ স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তার হাত ধরেই আবার অফ স্পিন নতুন প্রাণ ফিরে পেয়েছে।

কোন টি-২০ না খেলেও আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী শেন ওয়ার্ন। তাঁর আগে আছেন শুধু আরেক লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ৩৩৯ ম্যাচে নিয়েছেন ১০০১ উইকেট। আর মুরালিধরণ ৪৩৫ ম্যাচে ১৩৪৭ উইকেট নিয়ে প্রায় অনতিক্রম্য স্থানেই অবস্থান করছেন। টেস্ট ক্রিকেটেও শেন ওয়ার্ন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ১৪৫ ম্যাচে নিয়েছেন ৭০৮ উইকেট। তাঁর সামনে আছেন শুধু মুরালিধরণ। যদিও শেন ওয়ার্নের প্রায় কাছাকাছি ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নিয়ে ইতোমধ্যেই অবসর নিয়েছেন আরেক ইংলিশ পেসার জেমস এন্ডারসন।

১৯৯৩ সালে ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন শেন ওয়ার্ন। সে বলটিকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ বলা হয়।
১৯৯২ সালে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ২৩ বছর বয়সী তরুণ শেন ওয়ার্নের। ক্যারিয়ারের শেষ টেস্ট ২০০৭ সালে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে।
২০২২ সালে জীবন থেকে চিরবিদায় নেন।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪