শহর প্রাণের যম

0
1

যানজটের এই ব্যস্ত শহর
ভাল্লাগে না আর
সবুজ-শ্যামল হাতছানিতে
ডাকছে গাঁ বারবার।
নিয়ন বাতির চাইতে ভালো
জোনাক পোকার আলো
মধুর সুরে গল্প শোনায়
হিজল-তমাল, তালও।
নদীর বুকে রাতে চাঁদের
কী অপরূপ জ্যোতি
কেমন করে থাকবো ভুলে
প্রাণের মধুমতি।
এই নদী-গ্রাম থাকতে ছেড়ে
আটকে আসে দম
গ্রাম যে আমার বাঁচার আশা
শহর প্রাণের যম।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪