আজব বাহন বাস

ক’দিন আগেই হয়ে গেলো
ছোট মামার বিয়ে,
টুকটুকে লাল বউ এনেছি
আমরা সবাই গিয়ে।

অনেক দূরে- পাঁচ কিলো পথ,
নয় বাড়িটা কাছে,
তাইতো সেজেগুজে সবাই
গিয়েছিলাম বাসে।

বাস ছুটে যায় অনেক জোরে
বলেছিলেন মামা,
এক নিমিষেই হয়ে যাবে
বউ-এর বাড়ি নামা।

বাসে উঠে দেখলাম আমি
চলছে গাড়ি মিছে,
যাচ্ছে না বাস, গাছ-গাছালি
ছুটছে সবাই পিছে।

গেলাম আবার ফিরে এলাম
হয়নি তবু সাঁঝ,
ভাবছি বসে- ক্যামনে চলে
আজব বাহন বাস!

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪