ভাদ্র আশ্বিন
হলো শরৎকাল,
কাশফুল ফোটে,
গাছে গাছে তাল।
বর্ষা গেল বিল শুকাবে
মাছ ধরব কই,
কৃষক ভাই ক’দিন বাদে
জুড়বে দেখ মই।
শরতে তাল পাওয়া যায়
গ্রামে ও শহরে
তালের পিঠা তৈরি হবে
এখন ঘরে ঘরে।
গুজি বক পানিতে
মাছ ধরে খায়
মাছ ধরব শরতে
আয়রে কুঁড়ি আয়।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪



