মেঘরা কথা কয় By শাহজাহান মোহাম্মদ - জুলাই ৮, ২০২৬ 0 0 শ্রাবণ এলো, গল্প শুনি দাদির মুখে খুব ছড়ার তালে বৃষ্টি নাচে সূর্য দিলো ডুব। মেঘ সরিয়ে হাসলো কদম পড়লো গালে টোল বৃষ্টি ভেজা কাকের মুখে নেইতো কোনো বোল। আকাশ ডাকে গুড়ুম গুড়ুম খুকুর মনে ভয় দাদু বলে, আষাঢ় এলেই মেঘরা কথা কয়। প্রকাশকাল: আগস্ট ২০২৫