মাইলস্টোন

0
0

পুড়ে গেছে ঝরে গেছে এই
শহরের ফুলগুলি
কচি মুখের হাসি মাখা
মিষ্টি পাখি বুলবুলি।

কাল থেকে আর পিটির সময়
দুষ্টুমিটা করবে না
বাড়ির কাজে দিলে ফাঁকি
কেউ তখন আর বকবে না।

রঙিন স্বপ্নে অবাক সে চোখ
চাইবে না আর মুখ তুলি,
চলে গেছে শহর ছেড়ে
মাইলস্টোনের ফুলগুলি।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫