বেলুন বাউন্স চ্যালেঞ্জ

একক খেলা
উপকরণ : ছোট ছোট প্লাস্টিক বল, বেলুন

বন্ধুরা, বেলুন নিয়ে তো নানান রকম খেলা আছে। আজ ছোট দুইটি খেলার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো।
প্রথমত, এটি একটি একক খেলা; তাই সদস্য সংখ্যা যেকোনো সংখ্যার হলেও চলবে তবে ১০ জনের অধিক হলে একাধিক গ্রুপ করতে হবে। একটি চতুর্ভূজাকার বৃত্তের সীমার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কিছু প্ল­াস্টিক বল ও একটি ফোলানো বেলুন থাকবে এবং একজন সদস্য ভেতরে অবস্থান করবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দেওয়ার সাথে সাথে সদস্যটি বৃত্তের মধ্যে থেকে বেলুনটি হাত দিয়ে উপরে বাউন্স করতে করতে চেষ্টা করবে সর্বোচ্চ সংখ্যক বল ঝুড়িতে রাখতে। তবে বেলুনটি যেনো মাটি স্পর্শ না করে; বেলুন মাটিতে না ফেলে যে সদস্য সর্বোচ্চ সংখ্যক বল ঝুড়িতে ভরতে পারবে সে বিজয়ী হবে।

দ্বিতীয়ত, এটিও আগের মতোই একক খেলা। পরিচালকের সংকেত পাওয়ার পরে খেলার সদস্য একটি ফোলানো বেলুন হাত দিয়ে উপরে বাউন্স করতে করতে হাতে রাখা টি-শার্ট গায়ে দেওয়ার চেষ্টা করবে; তবে বেলুনটি নিচে পড়ে গেলে আউট হয়ে যাবে। এভাবে যে সঠিক প্রক্রিয়ায় টি-শার্ট পড়তে পারবে সে বিজয়ী হবে।

প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪