পাখি হতে চাই

0
3

ছোট্ট একটা ছেলে আব্দুল্লাহ। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে, সে উঠেছে, কিন্তু সূর্য মামা ওঠেনি। চারদিক মেঘে ঢাকা এবং কুয়াশায় ভরে আছে আকাশ। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলো। তারপর সে ফজরের সালাত পড়ে নিলো। তারপর সে খানিকটা পড়তে বসলো। কিন্তু তার পড়ায় মন বসে না। সে আবার ফ্রেশ হলো। হঠাৎ বাবা তাকে বলল, স্কুলে যেতে হবে রেডি হও। ও রেডি হলো, কিন্তু ওর স্কুলে যেতে ইচ্ছা নেই। সে মন খারাপ করে বসে রইল। তার মনের মধ্যে কী জানি ঘুরছে। যেন উন্মুক্ত পাখির মতো উড়ছে। ওর মনে হলো ও মুক্ত একটা পাখি। সে মনে মনে ভাবলো ‘যদি আমি পাখির মতো মুক্ত হতে পারতাম, যদি আমি যা ইচ্ছা তাই করতে পারতাম’।

আমরাও নিজেরা পাখির মতো মুক্ত হতে চাই নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই করতে চাই। কিন্তু তা সম্ভব না। কারণ মানুষ চাইলেই পাখি হতে পারে না। আমরা চাইলেই কিছু করতে পারি না। আমরা কখনোই মুক্ত পাখি হতে পারবো না। তারপরও আমরা মনে মনে বলি, আমি যদি পাখি হতাম।
প্রকাশকাল: অক্টোবর ২০২৫