পদ্মফুলের রূপ মাধুরী
দৃষ্টি জুড়ায় খুব
পদ্ম ছাড়া ফিকে লাগে
শরৎ রানির রূপ।
ঝিলের জলে পদ্মফুলে
লালে একাকার,
নীলের ছায়া ফেলে আকাশ
রূপ দেখে যে তার।
ডাগর ডাগর পদ্মপাতা
কৃষ্ণ কালো জল
পদ্মফুলের ছায়া ভাসে
শান্ত ঢেউয়ের তল।
পদ্ম বিলাস ফুলে ফুলে
শরৎ হাওয়ার সুর
পাপড়ি দোলে পদ্ম খেলে
দীপ্তি ছড়ায় দূর।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫



