নতুন বছর

গ্রাম বাংলা, প্রিয় বাংলাদেশ আমার,
সবুজ ক্ষেত, নদী ও পুকুরের পার।
সবখানেই ছড়িয়ে আছে একটি ঐকতান
বীজ বপনের সুরে সুরে পাখির গান।

খেতের মাঠে কৃষকের অবাধ হাসি,
কিষাণীর হাতে ধান রাশি রাশি।
ছোট ছোট শিশু বৈশাখী মেলার পথে,
হেঁটে হেঁটে চলে যেন সোনালি রথে।

মাটির খেলনা হাতে বেড়ায় হেসে
নতুন বছর চলে এলো অবশেষে।
আমাদের গ্রাম, এমনই চিরকাল
নিয়ে আসে সুন্দর দিন, সুন্দর সকাল।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫