দাদু ও নাতি

0
3

এই যে আমার ছোট্ট দাদু
মনটা কেনো ভার?
দাদুর মনে কষ্ট দিছে
এত্তো সাহস কার?

শোনো দাদাই, ভাল্লাগে না
পড়ালেখার চাপ
আমায় ঘিরে সবার চাওয়া
চাইছি আমি মাফ।

মাম্মি বলে ডিসি, এসপি
ডাক্তারি চায় বাপ
সারাটাক্ষণ পড়ার তাড়া
লাগছে বড়ই টাফ্।

কেউ জিগায় না আমার চাওয়া
চাপায় দিচ্ছে নিজ
আমার মনে বুনছে সবাই
নিজের স্বপ্ন বীজ।

আচ্ছা দাদু, দেখছি আমি
মন রেখো না ভার
বলব ওদের জীবনটা যার
ইচ্ছেটা হোক তাঁর।

তবে দাদু পড়তে হবে
শিক্ষা সবার চাই
সুশিক্ষাতে ভালো মানুষ
হও গো দাদু ভাই।

প্রকাশকাল: অক্টোবর ২০২৫