পদ্মায় বসত স্বাদ সুস্বাদু
ইলিশ জাতীয় মাছ,
গাঢ়ো সবুজ-শ্যামল পাতা
জাতীয় যে আমগাছ।
বাঘ মামারা জাতীয় পশু
গায়ে অনেক বল,
রসালো আর পুষ্টি ভরা
কাঁঠাল জাতীয় ফল।
রূপের ফটিক ডোবা-নালায়
শাপলা জাতীয় ফুল,
ভোরের রবি; জাতীয় কবি
ছোটোদের নজরুল।
ভোর-সকালে শিস দিয়ে যায়
দোয়েল জাতীয় পাখি,
জাতীয় খেলা হা-ডু-ডু তে
জুড়ায় মন ও আঁখি।



