ছোট বিড়াল

ছোট বিড়াল ছোট বিড়াল
কোথা থেকে এলে?
এই আমাদের বাড়ি
বল কীভাবে খোঁজ পেলে?

অনেকটা পথ এলাম
দিয়ে গ্রাম গঞ্জ পাড়ি
লাগছে ক্ষুধা দাও না খেতে
নাইলে দেবো আড়ি।

তাড়াতাড়ি মাছ দাও
খাবো পেটটা ভরে
তারপর সব সাবার করব
নেংটি ইঁদুর ধরে।

ছোট বিড়াল ছোট বিড়াল
এই বাড়িতে থাকো
আদর দেবো সোহাগ দেবো
চলে যেও নাকো।