হেমন্ত এলো, শরত শেষে
প্রকৃতি সাজলো নতুন বেশে।
গ্রাম-মহল্লা,পাড়া-শহর
হাজার রকম পিঠার বহর।
নতুনধান আর পিঠার মেলা
ষড়ঋতুর মজার খেলা।
বাংলাদেশের গ্রামে গ্রামে
নবান্নেরই ধুম নামে।
সব ঋতুর মধ্যেও তাই,
হেমন্ত প্রিয় ঋতু যে ভাই।
সামনে বছর আসবে আবার
এখন তাই বিদায় জানাই।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪

