আকাশ থেকে চাঁদ নামালাম
বুবুর হাতে দিতে,
বলল বুবু করিস কী তুই
চাঁদ যে আমার মিতে।
আহা আহা কষ্ট পাবে
অনেক পাবে দুঃখ,
রাতের বেলা হাসবে না আর
দেখবো তাকে রুক্ষ।
খোকনরে তুই করলি একি
দু’হাত জুড়ে চাঁদটা দেখি
চুপটি করে আছে-
চাঁদ যে রবে আকাশ জুড়ে
নয় তো কারোর কাছে।
বুবুর কথা শুনেই খোকন
ফিক করে দেয় হেসে,
চাঁদ আনিনি আনছি রুটি
তোমায় ভালোবাসে।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪

