কলমের ভারসাম্য

0
6

আজ আমরা খেলব একটি দারুণ মজার খেলা! এই খেলাটি এককভাবে খেলা হলেও সবাই মিলে পালা করে খেলবে। খেলতে ৮-১০ জন সদস্য হলে সবচেয়ে ভালো।
সদস্যরা এক লাইনে দাঁড়াবে এবং সবার হাতে থাকবে একটি করে কাঠপেন্সিল বা কলম। মাঠের অন্য পাশে একটি ছোট টেবিলের ওপর রাখা থাকবে একটি পানির বোতল। পরিচালক যখন খেলা শুরুর সংকেত দিবেন, তখন লাইনের প্রথম সদস্য নাক আর উপরের ঠোঁটের মাঝখানে কলমটি আলতো করে ধরে ধীরে ধীরে হেঁটে বোতলের কাছে যাবে। বোতল ছোঁয়া যাবে না- শুধু সাবধানে কলমটি বোতলের ভেতর ঢুকিয়ে দিতে হবে।
যদি হাঁটার সময় কলম পড়ে যায়, অথবা ঠিকভাবে বোতলের ভেতর ঢোকানো না যায়, তাহলে সে রাউন্ডে সে সদস্য আউট হয়ে যাবে। এরপর লাইনের পরের সদস্য একইভাবে খেলবে। এভাবে সবাই পালা করে খেলায় অংশ নেবে। শেষ পর্যন্ত যে সবচেয়ে সুন্দরভাবে ও সাবধানে খেলতে পারবে, সে হবে বিজয়ী।
এ খেলার মাধ্যমে মনোযোগ ও ধৈর্য ধরে কাজ করার অভ্যাস তৈরি হয় এবং শরীরের ভারসাম্য ও নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে।