লিখতে পারো গুছিয়ে তুমি নদীর কলতান
লিখতে পারো গ্রামের কথা ছোট্ট পাখির গান
সমাজ বদল রাষ্ট্র এবং দিন বদলের বাণী
তোমার কথায় বন্ধ হবে হিংসা হানাহানি।
ওই লিখাতে থাকে যেন ভালোবাসার ছবি
ধর্ম সকল বর্ণ মিলে এক করে দাও কবি
এমন কথা লিখো যেন কালান্তরে যায়
অমূল্য সেই কথা নিয়ে মুক্তি সবে পায়।
কবি তোমার কথা যেন শক্তিশালী হয়
একটি লাইনে জাগে মানুষ সারা বিশ্বময়।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



