আবু সাইদ

0
0

স্বপ্ন ছিল বড় যেমন,
মনটা ছিল উদার তেমন,
তাইতো বুক পেতেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে,

ভীতির কাছে হার মানেনি,
প্রতিরোধের বাঁধ মানেনি,
জীবন দিয়ে বুঝিয়ে দিলো ২৪-এর যুদ্ধে,

আবু সাইদ যে বীরসেনা,
লোভের ফাঁদ না যায় কেনা,
চলছিল সে পথটি ধরে সত্যান্যায়ের মধ্যে,
এমনতরো পূর্বসূরী,
তোমরা যারা উত্তরসূরী,
মনে রেখো সব জামানায় রেখো ধরে ঊর্ধ্বে।

প্রকাশকাল: আগস্ট ২০২৫