আজ বর্ষা এলো

0
0

আজ বর্ষা দিনে মেঘলা আকাশ
আঁধার কালোয় মুখ ঢাকে
আজ বৃষ্টি ঝরে ঝুমুর ঝুমুর
বিজলি জ্বলে, বাজ হাঁকে।

আজ কদম ফুলে হাসির ঝলক
কেয়ার বনে গায় পাখি
আজ বৃষ্টি ঝরে মুষলধারে
ইচ্ছে করে গায় মাখি।

আজ সবুজ সবুজ সবুজ বনে
নতুন করে পেলো প্রাণ
আজ বর্ষা এলো আকাশ ফেটে
খালে-বিলে আসলো বাণ।

আজ বর্ষা এলো মাতাল হাওয়ায়
হাওর-বাওর বনে
আজ বাংলাদেশে বর্ষা এলো
কালবোশেখী রণে।

আজ মনের কোণে উঠলো ভেসে
ছোট্টবেলার হৈ-য়া হৈ?
উদাম গায়ে বৃষ্টি ভেজা
আম কুড়ানোর দিনটা কই?

প্রকাশকাল:জুন ২০২৬