৪১১তম সাহিত্য সভা

0
19
৪১১তম সাহিত্য সভায় উপস্থিত সাহিত্যানুরাগীদের একাংশ

ফুলকুঁড়িতে লিখি, লেখালেখি শিখি’ স্লোগানকে সামনে রেখে গত ০৪ ফেব্রুয়ারি, বুধবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির আয়োজনে ৪১১তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

অতিথির কথা রাখছেন দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক আলম শামস

মাসিক ফুলকুঁড়ির সহ-সম্পাদক আরিব মাহমুদের সঞ্চালনায় সাহিত্য সভায় সভাপতিত্ব করেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান। লেখা আলোচনা করেন মাসিক ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক আলম শামস।

লেখা পাঠ করছেন এক খুদে সাহিত্যিক

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ফুলকুঁড়ি বন্ধু ইয়ামিন খান। এরপর সঙ্গীত পরিবেশন করেন মো. শিমুল মোড়ল। এরপর শুরু হয় লেখাপাঠ পর্ব। এ পর্বে লেখা পাঠ করেন শাহজাহান মোহাম্মদ, মিযানুর রহমান জামীল, বজলুর রহমান, শিমু বেগম, সাহেদ বিপ্লব, আফরোজ ইসলাম, রোহান আহম্মেদ, তাসনিম কবির ইরফান, মিফতাহুল ইসলাম আবরার, তাহমিদ হোসেন জারিফ, মিনহাজুল, ইরফানুল ইসলাম, আরাফাত হোসেন, রাইয়ান হক, সাইদ আফতাবুল আলম, সাইফুল ইসলাম মমিন, মুনতাসির বিল্লাহ, তানভীর

লেখা আলোচনা করছেন মাসিক ফুলকুঁড়ির নির্বাহী সম্পাদক নাঈম আল ইসলাম মাহিন

আনাস, নাদিম মাহমুদ, মো. আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন শরীফ, আবরার মুজাহিদ ত্বহা, শোয়াইব মাহমুদ, সিহাব হোসেন, হামজা, তামির আনান, মুশফিকুল আমিন, তাহামিন, ফাহামি, ফারাবি, আব্দুল্লাহ, অগ্রপথিক ওহাব, নাজিব আব্দুল্লাহ, আসাদুল্লাহ গালিব, সাব্বির আহমদ সাদ, নাকীব, গোলাম রব্বানী, মুহাইমিনুল ইসলাম, ফারহান, খন্দকার মারমূখ, জামান সামি আখন্দ, সাইয়েদুল আরেফিন, সাদ জামান প্রমুখ। লেখা পাঠের মাঝে সংগীত পরিবেশন করে মিহফাজ উদ্দিন আত তাসদীক ও তাওহীদুল ইসলাম।

সভাপতির কথা রাখছেন মাসিক ফুলকুঁড়ির সম্পাদক আহমদ মতিউর রহমান

আরোও উপস্থিত ছিলেন মাসিক ফুলকুঁড়ির সার্কুলেশন পরিচালক মাহবুব সরকার, শাহ আলম, রাকিবুল ইসলাম, আবু সিনা ইসলাম, মাসুম রেজা।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন মোজাম্মেল হক, রাদিয়াত ইসলাম ও নাঈম সরকার। শিশুকিশোরদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে সাহিত্য সভাটি ছিল আনন্দমুখর।