বিশ্বকাপের বার্তা এলো
বাংলাদেশের পানে,
ফুটবলে হয় তুমুল খেলা
এবার খোকন জানে|
কিন্তু খেলার খবর দেখার
আমেজ হলো ভঙ্গ,
জানলো যখন এই সিজনেও
থাকছে না এই বঙ্গ!
আমাদের এই মাতৃভূমি
প্রিয় বাংলাদেশ,
খেলবে না তাই ছোট্ট খোকা
কেঁদেই হলো শেষ!
কিন্তু আবার স্বপ্ন নিয়ে
মন লাগালো কাজে,
নিজকে গড়েই বিজয় তবে
আনবে দেশের মাঝে|
এমন করে স্বপ্নচারী
এক যদি হয় খোকন যতো,
সকল বাঁধাই সহজ হবে
হোক না বিশ্বকাপের মতো!


