মেঘের সাথে কথা বলি

0
11

মেঘের সাথে কথা বলি
খুব একাকী রাতে,
স্বপ্ন দিয়ে সাজাই তারে
আমার মনের সাথে।

মনের সাথে সখ্যতা খুব
মেঘের সাথে মিল,
ঝকমারি নেই মনের মেঘের
ফরসা মেঘের দিল।

খুব অজানা আকাশটা আজ
তুলো মেঘের মন,
খুঁজছি সেথায় হন্যে হয়ে
তাইতো সারাক্ষণ।

কী যেনো কী মুখ লুকিয়ে
ডাকছে আমায় চুপ,
মেঘের বুকে স্বপ্ন আমার
দেখায় নানান রূপ।

বরফ শীতের হিমেল হাওয়ায়
যাচ্ছে ভেসে ভেসে,
মা বাবা রয় মেঘের বুকে
সুখ তারাদের দেশে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫