বনের পশু বনেই মানায়
মেরো নাকো’ তারে,
গাছের ফুল গাছেই মানায়
ছিঁড়ো নাকো’ তারে।
পাখ-পাখালি গাছের ডালে
মিষ্টি সুরে গায়,
গাছ না থাকিলে এমন সুর
কোথায় খুঁজে পাই।
তাই বলি গাছ কেটো না ভাই
বাঁচাও পরিবেশ,
পরিবেশ চেতনায় গড়বো চলো
সবুজ বাংলাদেশ।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪

