খোকা
ভোর হলে দোর খুলে
ওঠে রোজ খোকা,
কেউ তারে বলে নাকো
খোকা হলো বোকা।
উঠে খোকা ওযু করে
গায়ে দিয়ে জামা যে,
মসজিদে চলে যায়
ফজরের নামাজে।
নামাজটা শেষ হলে
বসে পড়ে দোয়া,
দোয়া পড়ে পায় যেনো
জান্নাতি ছোঁয়া।
চাঁদ উঠেছে
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
মন মেতেছে সুবাসে,
ঘুমের পরি নামলো বুঝি
দু’চোখে তাই ঘুম আসে।
ঘুমের পরি ঘুমের পরি
আজকে তুমি যাও না,
তোমার রাজ্যে গিয়ে তুমি
দুধ মাখা ভাত খাও না।
একটু পরে ভোরের পাখি
করবে সুরে ডাকাডাকি।
সারসেরা
সারি বেঁধে ডানা মেলে
গোধূলি বেলায়,
সারসেরা ফিরে আসে
ভেসে যে ভেলায়।
সারাদিন পরে ওরা
আসে ঠিক ফিরে,
ঠিক ঠিক পথ চিনে
আপনার নীড়ে।
জোনাকি
বেলা গেলো সন্ধ্যা হলো
বন বাদাড়ে জোনাকি,
জ্বাললো প্রদীপ ঝিকিমিকি
হাতে কি যায় গোনা কি?
ঝিঁঝি পোকা ওরাও ডাকে
ডেকে ডেকে খোঁজে কাকে,
রাত বেড়ে যায় সন্ধ্যা পেরোয়
আকাশ তারায় বোনা কি?
প্রকাশকাল: জুলাই ২০২৬



