বিড়াল বাড়ি

শাহরিয়ার শাহাদাত

0
26

এই যে শোনো একটা কথা
ফিসফিসিয়ে বলি
আমার বাড়ির পাশে আছে
বিড়ালবাড়ির গলি।

বিড়ালবাড়ির নাম কখনো
কেউ শুনেছো আগে?
নামটা কেমন নতুন নতুন
শুনতে অবাক লাগে!

বিড়ালবাড়ির সকল খবর
ধরছি তবে তুলে
সেদিন দেখি বাড়ির গেটে
টু-লেট আছে ঝুলে!

টু-লেট মানে ভাড়া হবে
ভাড়া দেবেন কাকে?
বিড়ালপ্রেমী, সংগ্রহে যার
পোষা বিড়াল থাকে।

দেখলে এসো বিড়ালবাড়ি
পাশেই আমি থাকি
সব রকমের বিড়াল শুধু
বাঘ মামারাই বাকি।
সবগুলো রুম, বারান্দাতে
সোফা, বেডের তলে
বিড়াল হাঁটে বিড়াল ঘুমায়
একা এবং দলে।

Author